শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পিলখানায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্মেলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুরু হয়েছে চারদিন ব্যাপী সীমান্ত সম্মেলন। এতে সীমান্ত নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদর দফতর পিলখানায় এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ-বিজিপির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ১১ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল অংশ নেয়।

আর ১৫ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান।

সম্মেলনে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের হেলিকপ্টার ও ড্রোন চলাচল, শূন্য লাইন হতে মাইন অপসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়। আগামী ১২ জুলাই যৌথ দলিল সাক্ষরের মাধ্যমে শেষ হবে এবারের সীমান্ত সম্মেলন।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ