শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আটক; পুলিশের অস্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নিকুঞ্জ থেকে তাকে আটক করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিডিয়াকে তার গ্রেফতারের খবর নিশ্চিত করে বলেন, অবিলম্বে ইসহাক সরকারকে জনসম্মুখে হাজির করা হোক।

জানা যায়, নিকুঞ্জ থেকে বনানী আসার পথে একটি মাইক্রোবাসে এসে ডিবি পরিচয়ে ইসহাককে আটক করে। তাকে গাড়িতে তুলে নিয়ে কূড়িল ফ্লাইওভার দিয়ে পূর্বাচলের দিকে নিয়ে যাওয়া হয়।

তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে জানান।

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির প্রতীকী অনশন শুরু

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ