শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির প্রতীকী অনশন চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলটির পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (৯ জুলাই) সকাল ৯টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি শুরু হয়। অনশন চলবে ৭ ঘণ্টা।

একই সঙ্গে সারা দেশে জেলা সদরে এ কর্মসূচি পালন করবেন দলের নেতাকর্মীরা।

সকাল থেকে দলীয় প্রতীকী অনশন কর্মসূচি পালনে মহানগর নাট্যমঞ্চে উপস্থিত হন নেতাকর্মীরা। ৯টায় কর্মসূচি থাকলেও সকাল ৮টার মধ্যে নেতাকর্মীরা কর্মসূচিসস্থলে অবস্থান নেন।

কর্মসূচিতে উপস্থিত আছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফু ইসলাম টিপু।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন বিশেষ আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়।

খালেদার আপিল শুনানি পিছিয়ে সোমবার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ