শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাড্ডার ইউলুপ নির্মাণ তিন বছরেও শেষ হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড্ডা-রামপুরা সড়কে নির্মাণাধীন ইউলুপের কাজ প্রায় তিন বছরেও শেষ হয়নি।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে প্রায় ৯৭ ভাগ কাজ শেষ। আগস্ট নাগাদ চালু হতে পারে এটি। এদিকে নির্মাণকাজের ধীরগতিতে এলাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়ছে রাস্তা ব্যবহারকারী ও স্থানীয় মানুষ।

হাতিরঝিলের মোড় থেকে রামপুরা সেতু হয়ে গুলশান-বাড্ডা লিংক রোডের দিকে এগোলে মেরুল বাড্ডা। সেখানেই হচ্ছে বাড্ডা প্রান্তের সড়কের ইউলুপ নির্মাণ।

সমন্বিত হাতিরঝিল প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ইউলুপ নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স।

২০১৬ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো চলছে নির্মাণ। ৪৫০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার প্রস্থের ইউলুপ নির্মাণ ব্যয় ৪০ কোটি টাকা থেকে বেড়ে পৌঁছেছে ৬৫ কোটি টাকায়।

নির্মাণ কাজের ধীরগতিতে বেহাল এলাকার সড়ক। এবড়ো থেবড়ো রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, দুই পাশের গাড়ি এক লেনে চলতে গিয়ে তৈরি হচ্ছে তীব্র যানজট।

ইউলুপ নির্মাণে ধীরগতি নিয়ে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

যমুনার ভাঙনে বিলীন হচ্ছে মসজিদ, মাদরাসা, বসতবাড়ি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ