শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দাপুটে মুসলিম লীগ আর নেই : মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একসময়ের দাপুটে মুসলিম লীগ এখন আর নেই। এখন আওয়ামী লীগ ও আরও কিছু রাজনৈতিক দল যেমন মনে করছে, এ রকম পরিস্থিতি না-ও থাকতে পারে। কার মধ্যে কী আছে, কেউ জানে না।

জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন। রাজনৈতিক দলের নিবন্ধনপদ্ধতি বাতিলের দাবি পরিষদ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।

মাহমুদুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনে যাঁরা আছেন, তাঁরা নির্বাচন সুষ্ঠু কোনটা, তা-ই জানেন না। দল সুষ্ঠু কোনটা, তাঁরা কী করে জানবেন? নির্বাচন কমিশন এখন আমাদের ওপর ছড়ি ঘোরাবার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রয়োগ করে সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। সেই চাওয়াকে সহযোগিতা করছে নির্বাচন কমিশন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার খুরশিদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ