শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গণবিস্ফোরণে সরকারের পতন হবে: মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সর্বদলীয় জাতীয় ঐক্য সৃষ্টি করে ‘গণবিস্ফোরণে’ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে। হয় সরকারকে একটা শান্তিপূর্ণ সমঝোতায় আসতে বাধ্য করতে হবে। আর তা না হলে যে ধরনের কর্মসূচি অতীতে দিয়ে এ রকম স্বৈরাচারী সরকারকে অপসারণ করা হয়েছে সেই ধরনের উপযুক্ত কর্মসূচি দিতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের আয়োজনে বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও ভোটের অধিকার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, যদি আমরা বাঁচতে চাই, যদি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে চাই, যদি দেশে সভ্যতা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের কোনো বিকল্প নেই। গণতন্ত্র ফিরিয়ে আনার চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্য’ সৃষ্টি করতে হবে। সর্বদলীয় জাতীয় ঐক্য সৃষ্টি করে গণবিস্ফোরণের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, জাসাসের শাহরিন ইসলাম শায়লা, কৃষক দলের শাহজাহান সম্রাট, অধ্যাপক রফিকুল ইসলাম, আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

অারও পড়ুন : আল্লাহর ইচ্ছায় কাশ্মীর স্বাধীন হবে : হাফিজ সাঈদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ