শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

কোটা আন্দোলনে গুরুতর আহত রাবির তরিকুলকে ঢাকায় আনা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা আন্দোলনের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে ঢাকায় আনা হচ্ছে।

ছাত্রলীগের হাতুড়িপেটা ও লাঠির আঘাতে তিনি মারাত্মক আহত হন। উন্নত চিকিৎসার জন্য আজ তাকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, রোববার সকালে তরিকুলকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। তরিকুলের সঙ্গে তার পরিবার ও সহপাঠীরা রয়েছেন।

এর আগে তার চিকিৎসব সাঈদ আহমদ এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তরিকুলকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, তরিকুলের পায়ের হাড়ের অ্যালাইনমেন্ট ঠিক নেই। এলোমেলো আছে। অস্ত্রোপচার হচ্ছে শেষ অপশন।

তরিকুলের মাথায় ও কোমরে আঘাত আছে বলেও জানান তিনি। এক্স-রেতে সেটা পরিষ্কার আসছে না। তাই সিটিস্ক্যান ও এমআরআই করতে বলা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা করেন। তাঁরা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে তরিকুলকে গুরুতর আহত করেন।

প্রশংসায় ভাসছে প্রতিবাদী সেই কুকুর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ