শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৩০ সংস্থার কাছে পাওনা ব্যাংকের ৩১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি ৩০টি সংস্থার কাছে আটকে আছে ব্যাংকের প্রায় ৩১ হাজার কোটি টাকার ঋণ।

এর মধ্যে খেলাপি হয়েছে ২১৫ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এই বিপুল অর্থ পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো।

তাই লোকসানে থাকা এসব প্রতিষ্ঠানে ঋণ বন্ধ করে দক্ষতা বাড়ানোর পরামর্শ তাদের।

বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো। পরিস্থিতি সামাল দিতে ব্যাংক ঋণ নিয়ে যাচ্ছে ক্রমাগত।

এতে অপরিশোধিত ও খেলাপি ঋণ জমেছে পাহাড়সম। যার বেশিরভাগই সরকারি ব্যাংক থেকে নেয়া।

বকেয়া ঋণের র্শীষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি। পরিমান ১০ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ টাকা।

এরপরই ৫ হাজার ৫৮৫ কোটি টাকার বকেয়া ঋণ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-বিএসএফআইসির। এই তালিকায় পেট্রোলিয়াম কর্পোরেশনসহ মোট ৩০টি প্রতিষ্ঠান।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক কারণেই এসব প্রতিষ্ঠান বন্ধ করছে না সরকার। ব্যাংকগুলো ক্ষতির বোঝা বইতে হচ্ছে জনগণকে।

আরো লোকসানে পড়লে ন্যায়সঙ্গতভাবে এসব প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনার কথা জানান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

অর্থপ্রতিমন্ত্রী আরো জানান, নির্বাচনের আগে কাউকে হতাশ করতে চায় না সরকার। তবে, নির্বাচনের পরে বড় ধরনের সংস্কার পরিকল্পনা আছে।

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফলাফল প্রকাশ আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ