বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

কোনো কলেজে ভর্তি হতে পারেনি ২৮ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও ২৮ হাজার শিক্ষার্থী এখনো কোনো কলেজে ভর্তি হতে পারেনি। এছাড়া কলেজ পরিবর্তন সংক্রান্ত জটিলতায় আরো কয়েক হাজার শিক্ষার্থী।

এ অবস্থায় চলতি মাসে আবার ভর্তির সুযোগ দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী।

এদের ১৩ লাখ ৯ হাজার ৪৭৫ জন একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে। ২৮ হাজার শিক্ষার্থী এখনও ভর্তির জন্য কোন কলেজ পায়নি।

এদের অনেকেই জিপিএ ৫ পাওয়া। কলেজ না পাওয়া এসব শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়ার দাবি অভিভাবকদের। তবে বোর্ড বলছে, তিন দফা সুযোগ দেয়ার পরও এসব শিক্ষার্থী একই কলেজে ভর্তি আবেদন করায় জটিলতা সৃষ্টি হয়েছে।

কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবারো সুযোগ দেয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে পছন্দ অনুযায়ী কলেজ পেলেও ভর্তি জটিলতায় পড়তে হচ্ছে অনেককে।

এদিকে বেশ কয়েকটি কলেজের বিরুদ্ধে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি আদায় করার অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফলাফল প্রকাশ আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ