শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এলাকাবাসীর সঙ্গে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ : আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রায় ১৫ জন বহিরাগত ফুটবল খেলা শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ইভটিজিং করেন। উপস্থিত অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের গায়ে হাত তোলেন বহিরাগতরা। এ খবর শুনে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও গোপালগঞ্জ-পিরোজপুর সড়ক অবেরোধ করে রাখেন।

এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন সোবাহান সড়কের দিকে গেলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। তখন এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ক্যাম্পাসে আক্রমণ চালায়। তারা একটি মোটরসাইকেল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনাসহ গাছপালায় আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হন।

রাতে পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও এলাকাবাসীর সঙ্গে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

কিন্তু গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম রাবার বুলেট নিক্ষেপের কথা অস্বীকার করে বলেছেন, পরিস্থিতি এখন শান্ত।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

কিন্তু গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম রাবার বুলেট নিক্ষেপের কথা অস্বীকার করে বলেছেন, পরিস্থিতি এখন শান্ত।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ ১৯ জুলাই

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ