শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা মুসলিমদের মানবিক সংকট নিয়ে আলোচনা এবয় এ সংকটের কারণ খুঁজে বের করার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় আগামী ৬ জুলাই রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সভা করার ঘোষণা দিয়েছে।

বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোহিঙ্গাদের মানবিক সংকটে তুরস্ক সব ধরনের সহযোগিতা করবে। খবর আনাদলু এজেন্সি

এতে বলা হয়, রোহিঙ্গাদের মানবিক সংকট সমাধানের জন্য সমমনা দেশ ও সক্রিয় সংস্থাগুলোকে নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা সভা করবে। এই আলোচনায় সমস্যা কারণ খুঁজে বের করবে।

এটি ৬ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত হবে। এ সভায় তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, অলাভজনক সংস্থা, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তুরস্কের রেড ক্রিসেন্ট ছাড়াও তুরস্কের বিভিন্ন সহযোগিতা এবং সমন্বয় সংস্থা অংশগ্রহণ করবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২৫ আগস্ট ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে দমন-নিপীড়নে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বেশির ভাগ নারী ও শিশু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে।

আরও পড়ুন : তুরস্কে ছাদবিহীন মসজিদে পর্যটকদের ভিড়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ