শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

কোটা আন্দোলন নিয়ে রাজনীতি না করার আহ্বান আ.লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কোটা সংস্কারের কাজ চলছে। অথচ এ ইস্যু নিয়েও কেউ কেউ রাজনীতি করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতারা।

তাদেরকে শক্ত হাতে দমন করা হবে বলে সাফ জানিয়েছেন নেতারা। তাই কারো উস্কানিতে ফাঁদে পা না দিতে আন্দোলনকারীদের আহ্বান জানানো হয়েছে।

এ বছরের এপ্রিলে সারাদেশে ছড়িয়ে পড়ে কোটা বিরোধী আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন।

এর মধ্যে পেরিয়ে গেছে ৩ মাস। কিন্তু এখনও কোন প্রজ্ঞাপন জারি হয়নি। তাই আবারো সংগঠিত হওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা। কিন্তু ৩০ জুলাই পরিস্থিতি ঘোলা হয় আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনে হামলা হলে।

ছাত্রলীগ বলছে, কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে। আন্দোলনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে কটুক্তিও করা হচ্ছে।

সমঝোতায় আসতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছেন আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রীর ঘোষণায় আস্থা রাখার আহ্বান জানান তারা।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলছেন, পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছেন কেউ কেউ।

রোহিঙ্গাদের কাছে হত্যা আর ধর্ষণের যে বিবরণ শুনেছি তা অকল্পনীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ