রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

খুলনায় কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খুলনায় কোটা পদ্ধতি সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ৮/১০ জন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে মহানগরীর পিকচার প্যালেস মোড় ও হাদিস পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। আন্দোলনরত ছাত্ররা মানববন্ধনের জন্য জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় ছাত্ররা পুলিশের বাধা উপেক্ষা করে মানববন্ধন করতে চাইলে পুলিশ আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নেয় ও ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সদস্য রুহুল আমিন জানান, শান্তিপূর্ণ মানবন্ধনের শুরু থেকেই পুলিশ বাধা দেয়। পিকচার প্যালেস মোড়ে সড়কের একপাশে ছাত্ররা দাঁড়াতে চাইলে পুলিশ সেখান থেকে সরিয়ে দেয়। পরে হাদিস পার্ক এলাকায় ছাত্ররা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ছেলে-মেয়ে নির্বিশেষে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। এতে ৮ থেকে ১০ জন ছাত্র আহত হয়।

আরও পড়ুন : কোটা আন্দোলন নিয়ে রাজনীতি না করার আহ্বান আ.লীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ