শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কোটা সংস্কারে ৭ সদস্যের কমিটি করেছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা পদ্ধতি সংস্কারে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোমিনুল হক সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিবকে কমিটির প্রধান করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এ কমিটিকে।

দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, কোটা পদ্ধতি সংস্কার নিয়ে নানান জটিলতা রয়েছে।

সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার দাবি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

১১ এপ্রিল সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মসূচি দিচ্ছেন আন্দোলনকারীরা।

কিন্তু নতুন করে আন্দোলনের ডাক দেয়ায় কোটা আন্দোলন প্রধানকে রিমান্ডে নেয়া হয়েছে বলেও জানা যায়।

রোহিঙ্গাদের কাছে হত্যা আর ধর্ষণের যে বিবরণ শুনেছি তা অকল্পনীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ