শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

আর্জেন্টিনা-ফ্রান্স খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খুলনায় বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-ফ্রান্স খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ যুবকদের হামলায় ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম রেজাউল করিম লিটনকে (৩৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি খুলনা আদালতের আইনজীবী সহকারি ও খালিশপুর দুর্বার সংঘ এলাকার বাসিন্দা কাজী আব্দুল মান্নানের ছেলে। গতকাল রাত ৯টার দিকে খেলার মধ্য বিরতিতে খালিশপুরের দুর্বার সংঘ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় লিটনের বড় ভাই শাখাওয়াত ইসলাম (৪৪) ও মো. খোকন (৩৫) আহত হয়। স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানায়, দুর্বার সংঘ ক্লাবের মধ্যে খেলা দেখার সময় স্থানীয় বখাটে যুবকরা হঠাৎ করেই বিশঙ্খলা শুরু করে। তারা চিৎকার ও হট্টগোল করতে থাকলে তাদেরকে ক্লাব থেকে বের করে দেয়া হয়। এর প্রতিবাদে তারা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে আক্রমণ করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে রেজাউলকে কুপিয়ে জখম ও অপর দু’জনকে পিটিয়ে আহত করা হয়। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : তাবলিগী সাথীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ; কোটি টাকার মালামাল লুট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ