শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঘরে ঘরে পৌঁঁছে দেয়া হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সব জেলা-উপজেলায় বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে বক্তব্যে বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে কমপ্লেক্স ভবন চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তান তথা পরিবারের সব সদস্যর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য সাগুপ্তা ইয়াসমিন এমিলি, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আবদুল হাকিম, সিরাজদিখান ইউএনও তানভীর মোহাম্মদ আজিম, আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য গিয়াসউদ্দিন আহম্মেদ, সাবেক সচিব সামসুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হাওলাদার, উপজেলা ভাইস চেযারম্যান আবুল কাশেম বক্তব্য রাখেন।

রোহিঙ্গা চুক্তি : মিয়ানমারের সঙ্গে দরকষাকষিতে জাতিসংঘের হার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ