বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি দেলোয়ার হোসাইনের নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আজ রাজধানী মিরপুরে ১ এ অবস্থিত জামি'আ ইসলামিয়া দারুল ফালাহ-এর নতুন শিক্ষাবর্ষের প্রথম সবক প্রদান (ইফতিতাহ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদে আকবর কমপ্লেক্স এর মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে প্রদত্ত ভাষণে বলেন, বড় আলেম হওয়া, ভালো চাকরী পাওয়া কিংবা মোটা অংকের বেতন পাওয়ার চিন্তা নিয়ে ইলম অর্জন করা যায় না। এসব চিন্তা ইলম অর্জনের পরিপন্থী। শিক্ষার্থীদের অন্তরে শুধুমাত্র একটি নিয়ত বদ্ধমূল থাকবে - ‘আমার আল্লাহর আদেশে আমি ইলম অর্জন করছি ।’

মুফতি দেলোয়ার হোসাইন বলেন,  আমার উস্তাদ  মুফতি তাকি উসমানী বলতেন, “দুনিয়া হল ছায়ার মত। ছায়ার পেছনে ছুটলে তা ধরা সম্ভব নয়। দৌড় দেয়ার গতি যত হবে, ছায়ার গতি তত হবে। বিপরীতে দৌড় দেয়ার দিক পরিবর্তন করে ছায়ার বিপরীতে যদি দৌড় দেয়া হয়, তাহলে ছায়াই ব্যক্তির পেছনে দৌড়ানো শুরু করেব।” এটাই দুনিয়ার উদাহারণ বলে তিনি যোগ করেন।

শিক্ষার্থীদের নিয়তে পরিশুদ্ধতা ও ইখলাস অর্জনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়া বিমুখতা অন্তরে ইখলাস ও নিয়তে পরিশুদ্ধতা সৃষ্টি করে। যা তালিবুল ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করছি, আল্লাহ আমাদের অন্তরকে উত্তম ইলম অর্জনের পাত্র হিসেবে কবুল করবেন।

আরও পড়ুন : পাকিস্তান গঠনের উদ্দেশ্য অর্জন হয়নি: মুফতি তাকি উসমানি 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ