বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বাংলাদেশে অবাধ, নিররেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য।’

শুক্রবার ঢাকা সফরে এসে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন।

এসময় মার্ক ফিল্ড বলেন, ‘বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে যুক্তরাজ্য প্রত্যাশা করে।’ আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে তিনি লন্ডনে বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করেছেন বলেও জানান।

তিনি বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন জটিলতায় পড়তে পারে।তিনি আরো বলেন, ‘উন্নয়ন ও স্থিতিশীলতার প্রয়োজনে অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করবে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাজ্য।’

বিশ্বব্যাংক ৪৮ কোটি ডলার সহায়তা দিচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ