শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

হালি প্রতি ১২ টাকা দাম বেছেড়ে ডিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাইকারি ও খুচরা উভয় বাজারে প্রতি পিস ডিমের দাম বেড়েছে ৩ টাকা করে। হালিপ্রতি ডিমের দাম বেড়েছে ১২ থেকে ১৩ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, রোজার মধ্যে ডিমের চাহিদা কম থাকায় দাম বেশ কমে যায়। তবে ঈদের পর ডিমের চাহিদা বেশ বেড়েছে। যে কারণে দাম বেড়েছে।

জানা যায়, গত সপ্তাহেও ৭৫ থেকে ৮০ টাকা ডজনে বিক্রি করা ডিম এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক ডজনের কম নিলে প্রতিহালি ডিমের দাম রাখা হচ্ছে ৩২ টাকা। অপরদিকে মুদি দোকানে প্রতিপিস ডিমের দাম রাখা হচ্ছে ৯ থেকে ১০ টাকা।

গত মাসে ব্যবসায়ীরা প্রতি ডজন ডিম বিক্রি করেছেন ৬৫-৭০ টাকায়। আর খুচরা পর্যায়ে মুদি দোকানে প্রতিপিস ডিম বিক্রি হয়েছে ৭ টাকায়।

তবে ডিমের এই দাম রোজা শুরুর আগের মাসের থেকেও বেশি। রোজা শুরুর আগের সপ্তাহেও ব্যবসায়ীরা প্রতিডজন ডিম বিক্রি করেছেন ৭৫-৮০ টাকা। আর খুচরা পর্যায়ে মুদিদোকানে প্রতিপিস ডিম বিক্রি হয় ৮-৯ টাকায়।

ডিমের দাম বাড়ায় ভোগান্তির মধ্যে পড়বেন ব্যাচেলার ও মধ্যবিত্তরা। কারণ দাম কম ও সহজে রান্নার কারণে তাদের মধ্যে ডিমের চাহিদা বেশি। আর এর দাম উর্ধ্বমুখি হওয়ায় কিছুটা ভোগান্তিতেই পড়বেন তারা।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ