সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

রোহিঙ্গাদের ফেরাতে সহায়তা করবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনের সক্রিয় সহায়তা চাইলে বাংলাদেশকে এ আশ্বাস দেওয়া হয়।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী চীনা পক্ষকে নির‌্যাতিত রোহিঙ্গাদের সম্পর্কে জানালে তিনি এ আশ্বাস দেন বলে বিবৃতিতে জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী চীনের স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-র আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার চীন সফরে গেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন এবং সেখানে গৃহনির্মাণ, অর্থনৈতিক সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে তাঁর দেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন : বিশ্বব্যাংক ৪৮ কোটি ডলার সহায়তা দিচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ