শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’ সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যেসব আলেম রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা মসজিদ কমিটি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ ‘ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছ’ শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

মানব পাচারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যোগ হল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানব পাচারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যোগ হল মিয়ানমারের নাম।

চীন, সিরিয়া এবং দক্ষিণ সুদানের সঙ্গে মানব পাচার বন্ধে সবচেয়ে কম কাজ করার জন্য মিয়ানমারের নামও যোগ করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাৎসরিক মানব পাচার বিষয়ক সংস্থা (টিআইপি) একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

এই মার্কিন প্রতিবেদনে চলমান রোহিঙ্গা সংকটের কারণে মিয়ানমারকে তৃতীয় শ্রেনির দেশে নিয়ে আসে। সবচেয়ে ভাল দেশগুলো প্রথম সারির দেশ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

এই প্রতিবেদনে আরও বলা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর হামলার কারণে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয় যার মধ্যে অধিকাংশই বাংলাদেশসহ আরও বেশকিছু দেশে আশ্রয় নেয়।

তাদের এই হামলার কারণে অন্তত ৭ লক্ষ রোহিঙ্গা নিজেদের বাড়ি ছেড়ে পালিয়েছে গিয়েছিল। এটিকে জাতিসংঘ ‘জাতিগত নিধন’ হিসেবেও চিহ্নিত করেছে।

অন্যদিকে এই প্রতিবেদনে বাংলাদেশকে এই অতিরিক্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য বাহবা দেওয়া হয়।

বাংলাদেশ গত দুই বছর ধরে দ্বিতীয় শ্রেণি তালিকাভুক্ত দেশ হিসেবে নিজেদের স্থান বজায় রেখেছে। এই তালিকায় প্রতিবেশী দেশ ভারতও বাংলাদেশের খুব কাছাকাছি স্থানে অবস্থান করছে ।

সূত্র : সিএনএন

‘শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ যাচ্ছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ