বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মসজিদ-মন্দিরে অনুমতি ছাড়া মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : ভারতের উত্তরাঞ্চলের ঝাড়খণ্ড রাজ্যের হাই কোর্ট এক আদেশে রাজ্য সরকারকে শিল্প ও শব্দ দূষণ রোধে ব্যবস্থা নেয়ার দিয়েছেন। রাজ্য সরকারকে দেয়া হাইকোর্টের আদেশে বলা হয়েছে, মসজিদ এবং মন্দিরে মাইকের ব্যবহার করার আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ঝাড়খণ্ডের হরিদওয়ারের শিল্প-কারখানা তীরাথনগরী কর্তৃপক্ষের গুরুতর পরিবেশ দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। এই পিটিশনের শুনানি শেষে তীরাথনগরীকে পরিবেশ দূষণের দায়ে পাঁচ কোটি রূপি জরিমানা করেছেন আদালত।

বিচারপতি লোকপাল সিং ও রাজিব শর্মার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। মাহেন্দর সিং নামের ঝাড়খণ্ডের এক বাসিন্দা হরিদওয়ার জেলার ওই খেলনা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের পরিবেশ দূষণের বিরুদ্ধে জনস্বার্থে ব্যবস্থা নিতে আদালতে পিটিশন দায়ের করেছিলেন।

মাহেন্দর সিং পিটিশনে বলেন, হরিদ্বার জেলায় শিল্প-প্রতিষ্ঠানের বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ ও পানীয় জল দূষণ করছে তীরাথনগরী।

তবে শব্দ দূষণের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে আদেশ দেন ঝাড়খণ্ডের এই আদালত। অনুমতি ছাড়া মন্দির অথবা মসজিদে মাইক ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেন হাই কোর্টের ওই দুই বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন : ‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ