শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

বার্নিকাটকে নিজ দেশের নির্বাচন নিয়ে ভাবতে বললেন আ’লীগের দুই নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সমালোচনা করায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে নিজ দেশের বিষয়ে ভাবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।

আওয়ামী লীগের দুই নেতা আবদুর রাজ্জাক এবং মাহবুব উল আলম বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে না ভেবে তার উচিত যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভাবা। কারণ যুক্তরাষ্ট্রে গত নির্বাচনে যে অনিয়ম হয়েছে তা এখনো সুরাহা হয়নি।

বৃহস্পতিবার (২৮ জুন) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের মূল্যায়ন করতে গিয়ে বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচনে ভালোও ছিল আবার খারাপও ছিল। ভোটাররা নির্বিঘ্নে যেমন ভোট দিতে পেরেছে, তেমনি কোথাও কোথাও এজেন্ট বের করে দেয়া, ভোটারদের বাধা দেয়ার ঘটনাও ঘটেছে।’

বার্নিকাটের সমালোচনা করে আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্র গোলযোগের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ৯টি কেন্দ্রকেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বড় করে দেখছেন।

তারা বলেন, এসব কেন্দ্র বন্ধ করে দিয়ে নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করেছে। তারপরও এ নিয়ে বিদেশি কর্মকর্তার বক্তব্য কেবল অযৌক্তিকই নয়, শিষ্টাচারবহির্ভুতও।

একজন রাষ্ট্রদূত হয়ে তার (বার্নিকাট) এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, নিজেদের নির্বাচন নিয়ে যে দেশে বিতর্ক উঠেছিল, সে দেশের কর্মকর্তার মুখে অন্য দেশের নির্বাচন নিয়ে কথা বলা শোভা মানায় না।

গাজীপুরে ৪৬.৫ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে: ইডব্লিউজি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ