বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা বলিভিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া গাজার উপত্যকায় বসতবাড়িতে ফেরার বিক্ষোভে নিরপরাধ ফিলিস্তিনিদের নির্বিচার হত্যার দায়ে ইহুদিবাদী ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

এ ঘোষণার ফলে ইসরাইলি নাগরিকদের এখন থেকে বলিভিয়া সফর করতে হলে ভিসা লাগবে, যা এতদিন লাগতো না।

১৯৭২ সালে দেশটির একনায়ক শাসন আমলে সই করা একচুক্তির ভিত্তিতে ইসরায়েলি নাগরিকরা দেশটিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারতেন।

ইসরাইল জাতিসংঘ সনদের উদ্দেশ্য কিংবা নীতিমালার প্রতি কোনো সম্মান প্রদর্শন করেনি। এমনকি মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণার প্রতিও তাদের কোনো সম্মান নেই। এসব কারণ দেখিয়ে বলিভিয়া ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেয়।

২০০৯ সালে অবৈধ ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কোচ্ছেদ করে বলিভিয়া। এ ছাড়া ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল যা করছে, সেটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে দেশটি।

গত ৩০ মার্চ থেকে শুরু ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে ১৩৪ জন নিহত হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ এবং ওআইসি সোচ্চার হয়।

কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ