বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আল্লাহর ইচ্ছায় কাশ্মীর স্বাধীন হবে : হাফিজ সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানের জামাত-উদ-দাওয়া নামের রাজনৈতিক দলের নেতা হাফিজ সাঈদ কাশ্মীর প্রসঙ্গে বলেছেন, ‘নতুন যুগের শুরু হবে এবং আল্লাহর ইচ্ছায় কাশ্মীর স্বাধীন হবে।’

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সম্প্রতি নির্বাচনী জনসভা করে হাফিজ সাঈদ এ কথা বলেন। দেশটির জাতীয় নির্বাচনে ২৬৫ আসনে প্রার্থী দিয়েছে হাফিজ সাঈদের দল জামাত-উদ-দাওয়া।

পুরো বক্তব্য জুড়ে কাশ্মীর ইস্যুতেই কথা বলেন পাকিস্তানের ধর্মীয় এ নেতা। হাফিজ সাঈদ বলেন, কাশ্মীরে অনেক রক্ত ঝড়েছে। সর্বশক্তিমান সবকিছু দেখছেন, তিনিই চূড়ান্ত রায় দেবেন। কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত স্থির হবে স্বর্গ থেকে, ওয়াশিংটন থেকে নয়। খুব শিগগিরই কাশ্মীর স্বাধীনতা পাবে।

তিনি বলেন, ‘কাশ্মীরে অনেকে ভারতীয় সেনার বন্দুকের সামনে প্রাণ হারিয়েছে। গুলির বিরুদ্ধে তারা পাথর ছুঁড়েছিল। ওরা সকলেই কাশ্মীরের স্বাধীনতা এবং যুক্ত পাকিস্তানের জন্য প্রাণ দিয়েছে। আল্লাহ সবকিছু দেখছে।’

একমাস পরে ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। হাফিজ সাঈদের ছেলে এবং জামাইসহ অনেক আত্মীয় ওই নির্বাচনে লড়াই করছেন।

আরও পড়ুন : পাকিস্তানের সংসদ নির্বাচনে হাফিজ সাঈদের ছেলে ও জামাতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ