শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩৫ করার সুপারিশ সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়পার ইসলাম : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ জানিয়েছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০১১ সালে সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানো হয়। এরপর থেকেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোরও দাবি ওঠে। চাকরিপ্রত্যাশীদের এ দাবির প্রতি সম্মান জানীয়ে সংসদীয় কমিটি বর্তমান বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩০ করার সুপারিশ জানিয়েছেন।

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে তারা বলেন, সরকারি নিয়মে ৩০ বছরের বেশি বয়সীরা সরকারি চাকরিতে নিয়োগের কোনো সুযোগ না থাকায় বেসরকারি বহুজাতিক কোম্পানিগুলোও এ নিয়ম মেনে চলছে। ফলে চাকরির সুযোগ দিনদিনই সংকুচিত হচ্ছে।

সংসদীয় কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করতে বলেছে। পাশাপাশি অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করার ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, মো. আব্দুল্লাহ ও খোরশেদ আরা হক।

হজরত ইউসুফ আ.এর মাজারে ইসরায়েলের হামলা, আহত ৫০ ফিলিস্তিনি

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ