বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

মিয়ানমারের ৭ সেনার বিরুদ্ধে ইইউ ও কানাডার অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা মিয়ানমারের শীর্ষ স্থানীয় সাতজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে।

এর মধ্যে রয়েছে রাখাইনে মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা চালানো অভিযানের ইনচার্জ একজন জেনারেল। রাখাইনে সেনা ও মগদের নির্যাতন ও গণহত্যায় ১০ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে।

তবে এ অবরোধ ঘোষণার কিছুক্ষণ পর মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, অবরোধ আরোপ করা জেনারেলদের একজনকে সোমবারই বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, অভিযুক্তদের জন্য ইউরোপীয় ইউনিয়নে সফর নিষিদ্ধ এবং মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ বা সহযোগিতা বাতিল করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান ইউনিয়নের অবরোধের খবর প্রথম রিপোর্ট করা হয় এপ্রিলে। এর মধ্য দিয়ে ইউরোপিয় ইউনিয়ন তাদের কূটনৈতিক অবস্থানের পরিবর্তন করে।

মিয়ানমার গণতান্ত্রিক শাসনের দিকে ফেরার পর ২০১২ সালে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের ওপর থেকে তাদের অবরোধ বা বিধিনিষেধ স্থগিত করেছিল, কিন্তু এখন নতুন করে তা আবার আরোপ করা হলো।

হজের জন্য ম্যাসেডোনিয়া থেকে সাইকেলে ২ তরুণের যাত্রা

আওয়ার ইসলাম: হজ পালনের উদ্দেশ্যে অলবেনিয়ার দুই তরুণ ম্যাসেডোনিয়ার টেটোবো শহর থেকে সৌদি আরবের দিকে বাইসাইকেলে চড়ে রওয়া হয়েছেন।

২৩ জুন ম্যসেডোনিয়ার টেটোবো শহর থেকে সৌদি আরবের দিকে বাইসাইকেলে চড়ে রওয়া হন তারা। টেটোবো থেকে সৌদি আরবের দূরত্ব ৪৫৬৩ কিলোমিটার।

এই দুই সাইকেল আরোহী দীর্ঘ এই পথ অতিক্রম করে এক আকর্ষণীয় রেকর্ড গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সেনাদ ইদ্রিস এবং আমির আসলানি শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে হজের উদ্দেশ্য রওনা হয়েছেন।

উল্লেখ্য, ম্যাসেডোনিয়ার ইসলামি সংস্থা এ বছরে হাজিদের হজ যাত্রার খরচ ৪১০০ ইউরো নির্ধারণ করেছে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ