শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

রাত পোহালেই ভোট, ৬ কেন্দ্রে ব্যবহার হবে ইভিএম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাত পোহালেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত করার লক্ষ্যে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গাজীপুরবাসী।

এদিকে এবারই প্রথম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইসি।

কেন্দ্রগুলো হলো চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয়, পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিকবিদ্যালয় কেন্দ্র–১, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র–২, রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র–১ এবং রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র–২।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম বারের মতো ছয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।

গাজীপুরে ভোট ডাকাতির রেকর্ড গড়তে প্রস্তুত ইসি: রিজভী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ