বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ভূমধ্যসাগরে প্রায় ১ হাজার অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  লিবিয়া উপূকূল থেকে ৯৪৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এসময় উদ্ধার করা হয় অন্তত ১০ জনের মরদেহ।

অত্যন্ত নিম্নমানের ট্রলারে করে এসব অভিবাসীরা ইউরোপে পাড়ি দিতে চেয়েছিল বলে জানায় তারা।

কয়েককটি দলে এসব অভিবাসীদের উদ্ধার করা হয়। এর মধ্যে প্রথম দলে একটি ঠুনকো নৌকায় ছিলো ৯৭ জন এবং একই ধরনের দু'টি নৌকা থেকে উদ্ধার করা হয় ৩৬১ জনকে।

দ্বিতীয় দলে দু'টি নৌকা থেকে উদ্ধার করা হয় ১১০ জন ও ৭০ জনকে।

তৃতীয় ভাগে ৭৫ জন নারী এবং ২০ জন শিশুসহ উদ্ধার করা হয় ৪৯০ জনকে।

গত সপ্তাহ থেকে এই অভিযান শুরু করে কোস্ট গার্ড। এর মধ্যে আটক করার পর ২০০ আফ্রিকান নাগরিককে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে।

লিবিয়ার পশ্চিম উপকূল মূলত ইউরোপে ঢোকার প্রধান পয়েন্ট। আর এই পয়েন্ট দিয়ে অভিবাসীরা ছোট বড় বিভিন্ন নৌকা কিংবা ট্রলারে করে প্রবেশের চেষ্টা করে।

আরও পড়ুন : আটক অভিবাসীদের জন্য বন্দিশালা বানাবে মার্কিন সেনাবাহিনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ