শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

নতুন সেনা প্রধানের দায়িত্বে লে. জে. আজিজ আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন লে. জেনারেল আজিজ আহমেদ। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের মেয়াদ গতকাল শেষ হওয়ায় সোমবার আজিজ আহমেদকে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি।

১৫ তম সেনা প্রধান হিসেবে আজ থেকে কাজ শুরু করছেন আজিজ আহমেদ। সাবেক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন দুপুর থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ করা হল।

লে. জে. অাজিজ অাহমেদ এর আগে ২০০৯ সালে বিজিবিতে ঢাকা সেক্টরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি নিয়ে কুমিল্লা সেনানিবাসে স্থলাভিষিক্ত হন। সেখানে তিনি মেজর জেনারেল পদোন্নতি প্রাপ্ত হয়ে কুমিল্লা সেনানিবাসে জিওসি দায়িত্ব পালন করেন।

২০১২ সালে তিনি বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে লে. জে. পদে পদোন্নতি পান। এরপর তিনি আরডকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিন মাস আগে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

গাজীপুরে ভোট ডাকাতির রেকর্ড গড়তে প্রস্তুত ইসি: রিজভী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ