শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

সিটি নির্বাচন : গাজীপুরে চলছে বিজিবি টহল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুর সিটি এলাকায় রোববার সকাল থেকে বিজিবি সদস্যদের টহল দেয়া শুরু হয়েছে। তারা সিটিতে ঘুরে নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, রোববার সকাল থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

তিনি আরো জানান, আগামী ২৪ থেকে ২৭ জুন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এর বাইরে আরও বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজনে তাদের মোতায়েন করা হবে।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে যথা সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, প্রতি ২ ওয়ার্ডে এক প্লাটুনসহ ২৯ প্লাটুন বিজিবি মোতাযেন থাকবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাব সদস্যসহ প্রায় ১১ হাজার পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হবে।

আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। রোববার রাত ১২টা পর্যন্ত প্রচারকাজ চালাতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুন : গাজীপুর সিটি নির্বাচনে হেফাজতকে নিয়ে আজগুবি সংবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ