শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

‘নেপাল এবং ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আমন্ত্রণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের নতুন রাষ্ট্রদূত অধ্যাপক ড. চোপ লাল ভুষাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য সংযোগ খুবই গুরুত্বপূর্ণ।

আজ দুপুরে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী নেপাল এবং ভুটানকে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আমন্ত্রণ জানান।

এদিকে বৈঠকে নেপাল রাষ্ট্রদূত ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশের সব ধরনের সহযোগিতার প্রশংসা করেছেন।

নেপালে ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ ও নেপাল এই ক্ষেত্রে সহযোগিতার জন্য আলোচনা করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ এবং নেপালের মধ্যকার সম্পর্ক খুবই ভালো এবং আন্তরিক।বর্তমানে নেপাল একটি অসাধারণ ফেডারেল সংবিধান পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৬৫ সালে ইন্দো-পাক যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার রেল সংযোগ আবারও চালু করা হয়েছে। এর মাধ্যমে রেলপথ আঞ্চলিক যোগাযোগের কাজে ব্যবহৃত হচ্ছে।

আ’লীগের ১০ তলা নিজস্ব ভবন উদ্বোধন করলেন শেখ হাসিনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ