শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তুরস্কে নির্বাচন চলছে, জনমত জরিপে এগিয়ে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তুরস্কের পার্লামেন্ট নির্বাচন চলছে। একই দিন প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট দেবেন ভোটাররা।

দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট আটটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে এ নির্বাচনে।

প্রেসিডেন্ট প্রার্থী ছয়জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট  রজব তাইয়েব এরদোগান ও কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনজের মধ্যে।

জানা গেছে, জনমত জরিপে প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান এগিয়ে আছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে প্রতিপক্ষ প্রার্থীর সঙ্গে।

এদিকে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (একেপি)।

নির্বাচনী ইশতিহারে তুরস্ককে দুনিয়ার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সামগ্রী রফতানিকারক দেশে পরিণত করার অঙ্গীকার করেছে একেপি।

বিশ্ব অর্থনীতিতে তুরস্কের অংশীদারিত্ব আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন এরদোগান। তরুণ প্রজন্মের ভোটারদের কাছে তিনি বেশি জনপ্রিয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে গত এপ্রিলে এক বছরেরও বেশি সময় আগে আগাম নির্বাচনের ঘোষণা দেন এরদোগান।

আল জাজিরা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ