বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়ে জবাবদিহিতার জন্য মিয়ানমার সরকারকে সময়সীমা বেধে দিয়েছে আন্তর্জাতিক আদালত।

গতবছরের অক্টোবরে দেশটিতে সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানো হয়। যাতে দেশ ছাড়তে বাধ্য হয় আট লাখেরও অধিক মুসলিম।

জানা যায়, মিয়ানমারকে এ বিষয়ে জবাবদিহি করতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এক বিবৃতিতে আগামী ২৭ জুলাই পর্যন্ত শেষ সময়সীমা বেধে দিয়েছে।

হেগের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ আনুষ্ঠানিক তদন্ত আহ্বান করার পর এ উদ্যোগ নিলো আইসিসি।

তবে মিয়ানমার সরকার আইসিসি'র সদস্য না হওয়ার কারণে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনা ও উগ্র বৌদ্ধদের গণহত্যার বিষয়ে তদন্ত করা সম্ভব হবে না বলে অনেকে বিশ্লেষকের ধারণা।

কিন্তু আইসিসি'র কৌসূলী ফাতাউ বেনসৌদা বলছেন, এ বিষয়ে তদন্তের ক্ষমতা ও অধিকার সংস্থাটির রয়েছে।

ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ