শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

‘গাজীপুরের নির্বাচন দেখে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নেবে বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের নির্বাচন দেখে জাতীয় নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেব বিএনপি, এমনটাই জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন খুলনা স্টাইলে হলে এর পরিণতি ভয়াবহ হবে।

এ নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য একটা এসিড টেস্ট বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় মওদুদ কারাবন্দি খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান।

বাংলাদেশ ইয়ুথ ফোরাম উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রমুখ।

মওদুদ আহমদ বলেন, আমরা তিনটি সিটি কর্পোরেশনে মনোনয়ন দেব। সব কিছুই করছি আমরা। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।

তিনি বলেন, সময় এসেছে এখন প্রতিরোধ গড়ে তোলার সময়। অন্যায়-অবিচার-অত্যাচার-নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা-গুম-গ্রেফতার-মিথ্যা মামলা-এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ