শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

আ’লীগের ১০ তলা নিজস্ব ভবন উদ্বোধন করলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ১০ তলা নিজস্ব ভবন উদ্বোধন করা হলো। শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির দৃষ্টিনন্দন নিজস্ব ভবন উদ্বোধন করেন।

সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নতুন কার্যালয়ের চাবি তুলে দেন।

৮ কাঠা জায়গার ওপর নির্মিত ভবনটিতে ব্যয় হয়েছে ১০ কোটি টাকা। দলটি নিজস্ব অর্থায়নে এ ভবন নির্মাণ করেছে বলে জানা গেছে।

জানা যায়, ভবনটিতে অর্ধেকজুড়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে। পুরো অফিস থাকবে ওয়াইফাইয়ের আওতায়।

আওয়ামী লীগের পুরনো অফিস ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের চারতলা ভবনটি লিজ গ্রহণ প্রক্রিয়া শেষ হয় ২০১১ সালে। এরপরই সেখানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়।

ভবনটির প্রথম থেকে তৃতীয়তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর ৪ হাজার ১০০ বর্গফুট। চতুর্থতলা থেকে ওপরের সব কটি ৩ হাজার ১০০ বর্গফুটের।

নতুন ভবনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য রাখা হয়েছে সুপরিসর কক্ষ। দলের সভাপতির কক্ষের সঙ্গে রয়েছে বিশ্রামাগার ও নামাজের জায়গা। এ ছাড়া ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমিটরি ও ক্যান্টিন থাকছে।

থাকছে দুটি স্বতন্ত্র কারপার্কিং, একাধিক লিফট, সিঁড়ি, অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাসহ আধুনিক সব সুবিধা।

বিল্ডিংয়ের সামনে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এর পর রয়েছে মুক্তিযুদ্ধ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল।

আওয়ামী লীগের আজ ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ