শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও ফল প্রদর্শনী শুরু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী আজ ২২ জুন থেকে রাজধানীতে শুরু হচ্ছে।

প্রদর্শনী চলবে ২৪ জুন পর্যন্ত। আর পক্ষ শেষ হবে ৬ জুলাই। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দিবে নতুন মাত্রা।’
জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ পরিচালক মো. মেহেদী মাসুদ বাসসকে বলেন, রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ফল প্রদর্শনী হবে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের আ কা মু গিয়াসউদ্দীন মিলকী অডিটরিয়াম চত্বরে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একই স্থানে ফলদ বৃক্ষ রোপণ ও এর পরিচর্যার ওপর একটি সেমিনার হবে। এই সেমিনারে জেলা ও উপজেলা পর্যায় থেকে ১০ জন সফল কৃষককে আমন্ত্রণ জানানো হয়েছে।

সেমিনারে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

কিডনিতে পাথর হতে পারে যাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ