বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সৌদি থেকে সৈন্য সরিয়ে আনছে মালয়শিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম : মালয়শিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ সাবু একটি প্রত্রিকার বিবৃতিতে বলেন, তার দেশ উপসাগরীয় অঞ্চলের সংঘাতে জড়াতে চায় না। তারা সৌদিতে থাকা তাদের সৈন্য ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে। জাতিসংঘের অধীনে একমাএ মালয়শিয়া সামরিক অভিযানে যাবে,তা ছাড়া ইয়ামেন হামলায় তার দেশের জড়িত হওয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সৌদি গণমাধ্যম জানায়,মালয়শিয়ার কিছু সৈন্য সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামী জোটে লড়াই করছে। অন্যদিকে সাবেক মালয়শীয় সরকার বলেছিল,মানবিক সহায়তা ও ইয়ামেনে তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য তারা তাদের সৈন্য পাঠিয়েছে।

ইতোপূর্বে মালয়শীয় কয়েকটি সংস্থা সৌদিতে মালয়শীয় সৈন্যদের উপস্থিতির সমালোচনা করে বলেন, এটা সৌদির সাথে পারষ্পারিক সহযোগিতা না করার ব্যাপারে জাতিসংঘের সতর্কীকরণের পরিপন্থী।

কয়েকটি গণমাধ্যম জানায়,সৌদি আরব বেশ খোলামেলাভাবেই মালয়শিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করেছে; কিছুদিন আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল যুবায়ের স্বীকার করেন, সৌদি রাজপরিবার ২০১৩ সালের নির্বাজনের আগে মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের একাউন্টে ৬৮১ মিলিয়ন ডলার প্রদান করে,যিনি এখন মালয়শিয়ায় দুর্নিতির অভিযোগের তদান্তাধীন।

গত মাসে নির্বাচিত মালয়শিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ঘোষণা করেন,তার দেশ যুক্তরাষ্ট ও সুইসসহ অন্যান্য রাষ্ট্রে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফিরিয়ে আনার চেষ্টা করছে।

সূত্রঃ আলজাজিরা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ