মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিলিতে ৫২২ অভিবাসী নিয়ে ইতালির উপকূলরক্ষী জাহাজের অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ ৫২২ জন অবৈধ অভিবাসী নিয়ে মঙ্গলবার রাতে বন্দর নগরী সিসিলিতে পৌঁছেছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে গত সপ্তাহে লিবিয়ার উপকূলের অদূর থেকে মার্কিন নৌবাহিনী উদ্ধার করেছিল।

জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর ইতালি টুইট বার্তায় জানায়, ‘ডিসিওটি জাহাজটি শেষপর্যন্ত ৫২২ আরোহী নিয়ে নিরাপদেই পোজালো দ্বীপে পৌঁছেছে।’

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি জানায়, ‘এদেরকে কয়েকটি অভিযানে উদ্ধার করা হয়েছে। ৪২ জনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এদের জরুরি চিকিৎসা দরকার।’

ইতোমধ্যেই ছয় শিশু, তিন নারী ও এক পুরুষকে পোজালোতে ইতালি রেডক্রসের কাছে চিকিৎসা নিচ্ছে। এই শরণার্থীরা পানিশুন্যতায় ভুগছে।

তারা ৪১ জনের দলের ছিল কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ওই ৪১ জনকে লিবিয়া উপকূলের অদূর থেকে গত মঙ্গলবার উদ্ধার করা হয়।

ইতালির কট্টর ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাটিও সালভিনি এনজিও’দের শরণার্থী জাহাজগুলো থেকে ইতালির কোন বন্দরে শরণার্থীদের নামাতে দেবে না বলে সতর্ক করেছিলেন।

১ জুলাই দায়িত্ব গ্রহণকারী সালভিনি লিবিয়ার মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাচ্ছেন।
তার এই নীতিতে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র:খবর বার্তা সংস্থা এএফপি

পবিত্র কাবা ঘরের নাম কয়টি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ