শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাদক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

বুধবার সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকালে শুরু হয় সংসদ অধিবেশন।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। এতে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিষয়ক সাংসদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংসদ রুস্তুম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। মাদকের সাথে জড়িতদের শাস্তি আরও কঠোর করা হচ্ছে। মাদকের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা হবে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।

তিনি জানান, গত মে মাস থেকে চলমান মাদক বিরোধী অভিযানে মোট ১৫ হাজার ৩৩৩টি মামলা হয়েছে। আটক হয়েছে ২০ হাজার ৭৬৭ জন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক এক প্রশ্নের জবাবে, প্রধানমন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলে শান্তি স্থাপনে শান্তি চুক্তির অনেক ধারা এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে, বাকিগুলোও বাস্তবায়নের পথে। অবহেলিত ও অনুন্নত পার্বত্য অঞ্চলে নানা উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, প্রবৃদ্ধি ত্বরান্বিত করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছে।

আরও পড়ুন ঃ মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ