শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

খালেদার বিরুদ্ধে মানহানির ২ মামলার জামিন সংক্রান্ত আদেশ ৫ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিথ্যা জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির মানহানির অভিযোগের দুই মামলায় খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি শেষ হয়েছে। এ মামলার জামিন সংক্রান্ত আদেশ আগামী ৫ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার বকশীবাজারের অস্থায়ী আদালতে পৃথক দুই মহানগর হাকিমের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৪ জুন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন।
আজ তার জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।

জামিন শুনানির সময় খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদিন, মাসুদ আহমেদ তালুকদার, হান্নান ভূইয়াসহ একাধিক আইনজীবী।

গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। পরে খালেদা জিয়া উচ্চ আদালতে জামিন পেলেও আরো মামলায় গ্রেপ্তার থাকায় কারাবন্দি রয়েছেন।

জাতীয় নির্বাচনের আগেই নিষ্পত্তি হচ্ছে খালেদা জিয়ার আপিল!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ