বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এক্ষুনি বন্ধুর সঙ্গে কোথাও দেখা করতে যেতে হবে অথচ দেখলেন যে মোবাইলে চার্জ নেই। ওই সময় অল্প একটু চার্জ হলেও হয়তো কাজ চলবে কিন্তু তা না হলে দেরি হয়ে যাবে। তাও যদি হয় পুরানো মোবাইল। কিন্তু অতিরিক্ত সময় লাগবে বলে ভাবছেন দেরি হয়ে যাবে।

এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো মানলে মোবাইলে দ্রুত চার্জ করা সম্ভব। যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভালো থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।

এ ধরনের পরিস্থিতিতে কীভাবে দ্রুত চার্জ দেবেন?
ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন। ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে।

যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।

ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই রকম সুবিধা পেতে পারেন, তবে যাঁরা ঘড়ি বা অ্যালার্মনির্ভর, তাঁদের জন্য ফোনের পাওয়ার পুরো বন্ধ করে দেওয়া অবশ্য সঠিক সমাধান নয়।

আরও পড়ুন : চোখ ব্যাথা করলে কী করবেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ