শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

তিন সিটিতে একক প্রার্থী দেবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ বিষয়ে আগামী ২৭ জুন জোটের পরবর্তী শীর্ষ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া করা হবে।

বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে জোটের নেতারা পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

এ ছাড়া সভায় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বৈঠকে জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ডেপুটি মেয়র খালেকুজ্জামান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।

পবিত্র রমজানে ও ঈদের ছুটিতে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে গ্রেফতারদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের পক্ষ থেকে প্রচারণা চালানোর বিষয়েও সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বিএমএল সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, ডিএল সাইফুদ্দিন মনি, পিপলস লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম-মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, ইসলামীক ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ রাকিব প্রমুখ।

বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার: কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ