সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন-টেকনাফের হ্নীলার মুফিজ আলম ও হেলাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়ার আসার বসাকে কেন্দ্র স্থানীয় ইউপি সদস্য ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদা ও মুফিজ আলমের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৮ জন আহত হয়।

ওই দুই গ্রুপ লেদা রোহিঙ্গা শিবির নিয়ন্ত্রণ করে আসছে। তাদের বাইরে লেদা রোহিঙ্গা শিবিরে কেউ কিছু করতে পারে না। এমনকি ওই গ্রুপের লোকজন শিবিরের রোহিঙ্গাদেরকে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করে বলেও অভিযোগ আছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আতিক উল্লাহ বলেন, লেদা রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দুইটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আরো খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ: কোথায় কখন ভর্তি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ