সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে আয় করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন:  কনটেন্টভিত্তিক যে কোনো ওয়েবসাইট পরিচালনা করার জন্য খরচ দেবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

মূলত নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও বেশি সময় রেখে দেয়া, দ্রুত সাইটে প্রবেশ (লোডিং টাইম), নিউজ সাইটগুলো আরও বেশি ফেসবুকমুখী হওয়া, বিজ্ঞাপনদাতাদের টার্গেট পিপল ধরা এবং ওয়েবসাইটের মালিকদের সঙ্গে রেভিনিউ শেয়ার করার জন্য এই ফিচার চালু করেছে ফেসবুক।

আয়ের টাকা ১০০ ডলার হলেই চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যে বাংলাদেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেলের সঙ্গে সংযুক্ত হয়েছে।

এ ছাড়া ঢাকা ও ঢাকার বাইরে জেলা শহরের ছোট ও মাঝারি অনলাইন সংবাদমাধ্যমগুলোও প্রতিনিয়ত এ পদ্ধতির সঙ্গে সংযুক্ত হচ্ছে। ফলে ফেসবুকের থেকে আয় করা টাকায় অফিস পরিচালনা এবং কর্মীদের বেতন দিয়েও এখন অতিরিক্ত টাকা আয় করা যাচ্ছে।

তবে অনেকেই ইনস্ট্যান্ট আর্টিকেল চালু করলেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। আবার অনেকেই নিয়মের বাইরে গিয়ে ইনস্ট্যান্ট আর্টিকেল চালু করার ফলে অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে।

ইনস্ট্যান্ট আর্টিকেল সুবিধা

* আর্টিকেল খুব দ্রুত লোড হবে।

* আর্টিকেল ক্যাশ থাকবে বলে পরের আর্টিকেল থেকে আবার এটাতে এলে নতুন করে লোড না হয়ে ক্যাশ থেকে লোড হবে।

* ফেসবুক পেজে আর্টিকেলের স্ট্যাটিকস পাওয়া যাবে।

* মনিটাইজেশন অ্যাড করে রেভিনিউ জেনারেট করা যাবে।

ইনস্ট্যান্ট আর্টিকেল অসুবিধা

* সাইটের উইজেট বিশেষত ওয়ার্ডপ্রেসের অনেক শর্টকোড এতে কাজ করবে না।

* মেইন সাইটের ভিজিটর কমে যাবে।

* তবে সাইটের র‍্যাংকিং কমবে না।

ইনস্ট্যান্ট আর্টিকেল যুক্ত হতে যা যা দরকার

* সাইটের জন্য একটি ফেসবুক পেজ (তবে নতুন পেজে ইনস্ট্যান্ট আর্টিকেল এখন অনেকটা কঠিন হয়ে গেছে)

* সাইটে নিয়মিত লেখা প্রকাশ করতে হবে

* Instant Articles for WP প্লাগিন

* ব্যাংক অ্যাকাউন্ট

ইনস্ট্যান্ট আর্টিকেল কী?

আধুনিক জীবনযাত্রায় ফেসবুক অনেক দিন ধরেই অবিচ্ছেদ্য অংশ। ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগের একটি মাধ্যম নয়, দেশ-বিদেশের বিভিন্ন সংবাদেরও খোঁজ মেলে এখানে। ফেসবুকের নিউজফিডে প্রতিদিন ভেসে আসে হাজারও খবরের শিরোনাম বা লিংক।

এই শিরোনাম থেকে খবরটি পড়ার জন্য ক্লিক করলেই ফেসবুক থেকে বেরিয়ে চলে যেতে হয় নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে। আর মোবাইল ফোনের পাঠকমাত্রই জানেন, এটা কতটা সময় সাপেক্ষ! অপেক্ষার পালা যেন আর ফুরোতে চায় না।

পাঠকের এই চিরাচরিত তিক্ত অভিজ্ঞতা বদলে দিতে ফেসবুক নিয়ে এসেছে ‘ইনস্ট্যান্ট আর্টিকেল’ নামে এক