শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  জাপানের ওসাকায় শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪১ জন।

সোমবার (১৮ জুন) জাপানের স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমাঞ্চলীয় ওই শহরে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায়, ভূমিকম্পে একজন ব্যক্তির হার্টবিট বন্ধ হয়ে গেছে এবং দ্বিতীয় আরেকজনেরও বাঁচার কোনও লক্ষণ দেখা যায়নি।

জাপানের সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত দুইজনের মধ্যে একজন ৯ বছর বয়সী স্কুল শিক্ষার্থীও রয়েছে। তাকে তার বিদ্যালয় চত্বরে মৃত অবস্থায় দেখা গেছে।

সবশেষ খবরে জানা যায়, ওসাকার আইকিয়েদা স্কুল চত্বরের আশ্রয়কেন্দ্রে অনেক শিশু আশ্রয় নিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, স্থানীয় অনেক ভবনের কাঁচ ভেঙে গেছে এবং কনক্রিটের দেয়ার ধসে পড়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ওসাকায় ট্রেন এবং সাবওয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

এদিকে জাপান আবহাওয়া এজেন্সি প্রাথমিকভাবে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানালেও পরে দেশটির অগ্নি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ বলে নিশ্চিত করে।

জাপান সরকারের মুখপাত্র ইউশিহিদে সুগা বলেছেন, আমরা এখনও ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

সূত্র: ফক্স নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ