শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘ইউনাইটেডে খালেদাকে ভর্তি করা হলে চিকিৎসা ব্যয় বিএনপি বহন করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দী খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে তার চিকিৎসার ব্যয় দল বহন করবে।

এ দাবি জানিয়ে দলটি আজ সরকারের প্রতি এ অনুরোধ জানায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়াকে বিএমএসে চিকিৎসা নিতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বেগম জিয়াকে ইউনাইটিড হাসপাতালে ভর্তির আবেদন জানান। একই সঙ্গে তিনি চিকিৎসার খরচ দল বহন করবেন বলেও জানিয়েছেন।

মোশাররফ বলেন, আমরা দেশনেত্রীর উপযুক্ত চিকিৎসা চাই বলেই আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে সরকারকে জানাতে চাই যে প্রয়োজনে এই চিকিৎসার সমুদয় ব্যয় আমাদের দল বহন করবে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে দুবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা এবং এমআরআইসহ প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করানোর দাবি করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অথচ বাস্তবে কিছুই করা হয়নি।

কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হলে খরচ কে বহন করবে এ সমস্যা সামনে আসবে বলেই এ বিষয়ে এই নেতা খরচের বিষয়টি আগেই পরিস্কার করেন বলে জানান সংবাদ সম্মেলনে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ