মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

ঈদে খালেদা জিয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হবে।

তিনি বলেন, ‘তার যে ধরনের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন তার সব ব্যবস্থাই আছে বিএসএমএমইউতে। খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই তাকে সেখানে নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক আরও বলেন, ‘জেলকোড অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যায় না। তাই সরকারি হাসপাতালেই সরকার তাকে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে।

তার যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সেসব সুবিধা যদি সরকারি হাসপাতালে না থাকে; তাহলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়টি বিবেচনায় আসবে। সেক্ষেত্রে অর্থ কোথায় থেকে আসবে সেটাও মন্ত্রণালয় চিন্তা করবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক আরও জানান, খালেদা জিয়াকে অর্থোপেডিক ব্যাগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল ডাক্তারের পক্ষ থেকে, আশা করি সেটা আগামীকালের মধ্যে তাকে দেওয়া হবে।

ঈদে খালেদা জিয়ার জন্য কারাগারে বিশেষ কোনও ব্যবস্থা থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদে সাধারণ বন্দিদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে, বিনোদনের ব্যবস্থা থাকে, খালেদা জিয়ার জন্যেও ব্যবস্থা থাকবে। ওইদিন তার আত্মীয়-স্বজনরা দেখা করতে পারবেন। তারা খাবার নিয়ে আসতে চাইলে সেটাও নিয়ে আসতে পারবেন।’

এইচজে

লাইলাতুল কদরের ফজিলত ও আমল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ