শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

হঠাৎ ভারত সফরে বিএনপির তিন নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাৎ করেই ভারত সফরে গেছেন বিএনপির তিন নেতা। তারা দেশটির নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই মূলত বিএনপির প্রতিনিধি দলের এ ভারত সফর বলে জানা গেছে।

সফররত তিন সদস্য হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়ার মিন্টু এবং আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির।

জানা যায়, গত দুই দিনে তারা আলোচনা করেছেন অবজারভার রিসার্স ফাউন্ডেশন-ওআরএফ, ভিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-ভিআইএফ এবং রাজীব গান্ধী ফাউন্ডেশন-আরজিএফ এর সঙ্গে।

বাংলাদেশের একটি ইংরেজি দৈনিককে শুক্রবার টেলিফোনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভারতীয় নীতিনির্ধারকরা বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসনের অভাব দেখা দিয়েছে এ বিষয়ে অবগত রয়েছেন। তারা আমাদের কাছে এগুলো জানতে চাইলে আমরা সংক্ষিপ্তভাবে বলেছি।

খসরু জানান, তারা কয়েকদিন আগে ভারতে গেছেন এবং আগামীকাল ফিরবেন। তবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করেননি বলেও জানান খসরু।

কিশোরগঞ্জ ও শরীয়তপুরে পুলিশি বাধায় বিএনপির ইফতার অনুষ্ঠান পণ্ড

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ