শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঈদে রাস্তার জন্য যানজট হবে না : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বড় বাজেট করার সক্ষমতা সরকারের আছে, এটি নির্বাচনী বাজেট নয় বরং জনগণের উন্নয়নের বাজেট, এমনটাই দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মেঘনা সেতু এলাকায় শুক্রবার (৮ জুন) সকালে বিকল্প ফেরিঘাট নির্মাণের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ঈদে রাস্তার জন্য যানজট হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বড় বাজেট বড় চ্যালেঞ্জ। বড় বাজেট যেহেতু আমরা করেছি, বড় চ্যালেঞ্জও অতিক্রম করবার সাহস আমরা রাখি, সৎ সাহস রাখি। সে কারণেই আমরা বড় বাজেট করেছি। সামাজিক নিরাপত্তার যে নেটওয়ার্ক সেটাই কিন্তু কয়েক লাখ গরিব মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার আরো যে বিষয় মাথায় রেখেছে, তা হলো গরিব মানুষের স্বার্থটা।'

আরও পড়ুন : ঈদের পর বিএনপি কি প্রকাশ্যে মাঠে নামবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ